বাংলাদেশের মুখ্য অনলাইন নিউজ পোর্টাল।

ADD

শনিবার, ৩০ জুন, ২০১৮

আগামী সপ্তাহে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

আগামী সপ্তাহে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

বিস্তারিত

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা। সম্মেলনের পরপরই ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করার কথা দিলেও এখনো তা হয়নি। কমিটির ঘোষণা নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। কমিটি ঘোষণার ব্যাপারে বিডি২৪লাইভের প্রতিনিধি একটি অনুসন্ধান করেন।
সেই অনুসন্ধানে নতুন কমিটি ঘোষণা নিয়ে কথা বলতে চাইলে আওয়ামী লীগের নেতারা কেউ কিছু বলতে চাননি। তবে আগামী সপ্তাহের মধ্যে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
এর আগে ৩১ মার্চ অনুষ্ঠিত হয়েছে ছাত্রলীগের সম্মেলন। সম্মেলনেই ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ঘোষণা করা হয়নি। এর আগে ঈদের পর ছাত্রলীগের কমিটি ঘোষণা হবে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের অনেক কর্মী। কিন্তু এখনও সেই কমিটি ঘোষণা করা হয়নি।
এ ব্যাপারে আওয়ামী লীগের এক সিনিয়র নেতা বলেন, ‘ছাত্রলীগের নতুন কমিটির নামের তালিকা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে আছে। তিনি তালিকায় থাকা পদ প্রত্যাশীদের সকল তথ্য সংগ্রহ করেছেন। ইতোমধ্যে যাছাই-বাছাইয়ের কাজও শেষ করা হয়েছে বলে জানান তিনি।
তবে আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি ছাত্রলীগের পদ প্রত্যাশীরাও বলতে পারছেন না কবে কমিটি ঘোষণা দেওয়া হবে। তারাও প্রধানমন্ত্রীর দিকে চেয়ে রয়েছেন।
নতুন কমিটির পদ প্রত্যাশী আদিত্য নন্দী বিডি২৪লাইভকে বলেন, ‘আমাদের সকলের সমঝোতার মাধ্যমে কমিটি হওয়ার কথা ছিলো। কিন্তু তা হয়নি। কমিটি দেওয়ার জন্য হয়তো প্রধানমন্ত্রী উপযুক্ত সময় খুঁজছেন।’
পদ প্রত্যাশী দিদার মো. নিজামুল ইসলাম বলেন, ‘ঈদের পরে নতুন কমিটি দেওয়ার কথা ছিলো। কিন্তু এখনো তা কার্যকর হয়নি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা হবে। আপার দিকে আমরা সবাই চেয়ে আছি।’
গোলাম রাব্বানী বলেন, ‘ছাত্রলীগের নতুন কমিটি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংগঠনের স্বার্থে যাকে ভালো মনে করবেন তাকে দেবেন। আর সেটাকেই আমি স্বাগত জানাবো।’
চৈতালী হালদার চৈতী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল পদ প্রত্যাশীদের রাজনৈতিক ও পারিবারিক সকল তথ্য যাছাই-বাছাই করছেন। তিনি এবারের কমিটি অনুমোদন দেবেন। আমরা খুব আশাবাদী।’
এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইলে বার বার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেনি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

ADD

Popular Posts

Recent Posts