বাংলাদেশের মুখ্য অনলাইন নিউজ পোর্টাল।

ADD

সোমবার, ৫ মার্চ, ২০১৮

সৌদি সহকারী প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক

সৌদি সহকারী
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে
বাংলাদেশের
সেনাপ্রধানের বৈঠক

সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী
মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-আয়েশের সঙ্গে
সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বৈঠক
করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল
আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। গতকাল
রোববার (৪ মার্চ) এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময়
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবের
সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল
ফাইয়াদ বিন হামেদ আল-রুয়াইলি এবং
দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
গোলাম মসীহ, দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে
ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী ও
বাংলাদেশের সেনাবাহিনীর অন্যান্য
কর্মকর্তারা।
বৈঠকে সৌদি আরব ও বাংলাদেশের সামরিক
সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা
চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আবু বেলাল মোহাম্মদ শফিউল হক
বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে
দক্ষ সদস্যদের সৌদি আরবের সেনাবাহিনীর
বিভিন্ন সেক্টরে কাজের সুযোগের বিষয়ে
আলোচনা করেন। তিনি সৌদি আরবের সামরিক
অবকাঠামো উন্নয়নে সহযোগিতার বিষয়ে
সৌদি সহকারী প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ
জানান।
দ্বিপক্ষীয় বৈঠকে সামরিক প্রশিক্ষণ ও যৌথ
মহড়ার জন্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে
সহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আবু
বেলাল মোহাম্মদ শফিউল হক সৌদি সামরিক
হাসপাতালে বাংলাদেশের ডাক্তার,
হাসপাতাল সহকারী, হাসপাতাল ইউনিট
স্থাপনের বিষয়ে সহায়তার প্রস্তাব দেন।
সৌদি সহকারী প্রতিরক্ষামন্ত্রী আল-আয়েশের
সঙ্গে বৈঠকে বাংলাদেশের সেনাবাহিনীর
সন্ত্রাসবাদ বিরোধী সৌদি জোট ইসলামিক
মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশনে
(আইএমসিটিসি) যোগ দেওয়ার বিষয়ে আলোচনা
হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী সৌদি সশস্ত্র
বাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে অবদান রাখায়
প্রতিরক্ষা মন্ত্রী আল-আয়েশ বাংলাদেশের
সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল
হককে সম্মানসূচক কিং আবদুল আজিজ কলার অব
মেডেল পরিয়ে দেন।
এর আগে বাংলাদেশের সেনাপ্রধান রয়াল
সৌদি ল্যান্ড ফোর্সের কমান্ডার
লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন
আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই
দেশের সেনাবাহিনীর সদস্যদের শিক্ষা,
প্রশিক্ষণ ও অন্যান্য দ্বিপক্ষীয় সহযোগিতার
বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো
হয় বর্তমানে ৩১ জন সৌদি সেনা ক্যাডেট
বাংলাদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। সন্ত্রাসবাদ
মোকাবিলা, মাইন অপসারণ ও দুর্যোগ
ব্যবস্থাপনা বিষয়ে যৌথ মহড়ার আয়োজনের
জন্য বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশে আরবি
ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, উচ্চশিক্ষার
জন্য বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে সৌদি আরবের
সেনাবাহিনীর কর্মকর্তাদের শিক্ষা গ্রহণের
বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া দুই দেশের প্রতিরক্ষাবিষয়ক শিল্পের
উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
সামাজিক ও সাংস্কৃতিক বিষয়সহ বিভিন্ন
দ্বিপক্ষীয় বিষয়ে সহযোগিতার জন্য বৈঠকে
আলোচনা হয়।
আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সৌদি সশস্ত্র
বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ফাইয়াদ
বিন হামেদ আল-রুয়াইলির সঙ্গেও বৈঠক করেন।
পরে তিনি আইএমসিটিসি সেন্টার পরিদর্শন
করেন।
সেনাপ্রধানের রিয়াদের সশস্ত্র বাহিনী
প্রদর্শনী পরিদর্শন
সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক
গত শনিবার (৩ মার্চ) সৌদি আরবের রিয়াদে
সশস্ত্র বাহিনী প্রদর্শনী পরিদর্শন করেছেন। এ
সময় তিনি প্রদর্শনী থেকে অভিজ্ঞতা
অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের সামরিক
সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ
করেন। সৌদি আরবের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন
কর্মকর্তারা বাংলাদেশের সেনাপ্রধানকে
প্রদর্শনীতে স্বাগত জানান। এ সময় রিয়াদের
বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে
ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী তাঁর
সঙ্গে ছিলেন।
রিয়াদে আন্তর্জাতিক কনভেনশন ও এক্সিবিশন
সেন্টারে স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির
অংশগ্রহণের মধ্য দিয়ে গত ২৫ ফেব্রুয়ারি এই
প্রদর্শনী শুরু হয়েছে। সৌদি আরবের সশস্ত্র
বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল
রহমান বিন সালেহ আল-বুনায়ন প্রদর্শনীর
উদ্বোধন করেন। মেলায় সামরিক সরঞ্জাম
প্রস্তুতকারী বিভিন্ন সৌদি কোম্পানির
পাশাপাশি আন্তর্জাতিকভাবে খ্যাত বিভিন্ন
কোম্পানি অংশগ্রহণ করছে। এই প্রদর্শনী
সশস্ত্র বাহিনীর বর্তমান এবং ভবিষ্যৎ প্রয়োজন
মেটাতে ব্যক্তিগত খাতের জন্য একটি মাধ্যম
হিসেবে কাজ করছে। স্থানীয় উৎপাদকদের
উৎপাদন বৃদ্ধির জন্য তাদের কারখানা,
গবেষণাগারের সক্ষমতা বৃদ্ধি করবে এই
প্রদর্শনী। সমরাস্ত্র উৎপাদনে বিশ্বব্যাপী
মানে সৌদি আরবের সক্ষমতা দিন দিন বৃদ্ধি
পাচ্ছে বলে প্রদর্শনীর আয়োজন করা হয় বলে
তথ্যসূত্রে জানানো হয়।
আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রদর্শনীতে
অংশগ্রহণকারী বিভিন্ন নির্মাণকারী
প্রতিষ্ঠান ও তাদের কারিগরি প্রযুক্তি ঘুরে
দেখেন। এ ছাড়া সৌদি সশস্ত্র বাহিনীর
বিভিন্ন প্রযুক্তি ও বাংলাদেশের সঙ্গে
বিভিন্ন বিষয়ের সহযোগিতার বিষয় পর্যবেক্ষণ
করেন।
সৌদি আরবের ভিশন ২০৩০ অর্জনের লক্ষ্যে
আন্তর্জাতিক প্রযুক্তির হস্তান্তর, স্থানীয়করণ
ও সর্বোপরি উন্নয়ন ত্বরান্বিত করার জন্য এই
প্রদর্শনীর আয়োজন করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রদর্শনী
পরিদর্শন
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
গোলাম মসীহ গত বৃহস্পতিবার (১ মার্চ) এই
প্রদর্শনী পরিদর্শন করেছেন। প্রদর্শনী থেকে
অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দুই
দেশের সামরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে
বলে তিনি এ সময় আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত
বলেন জনশক্তি, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি
সামরিক খাতের সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে
সৌদি আরব ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক
আগামী দিনে আরও জোরদার হবে।
রাষ্ট্রদূত গোলাম মসীহ যুদ্ধজাহাজ
নির্মাণকারী প্রতিষ্ঠান আল জামিলের
বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন। এ ছাড়া সৌদি
বিমানবাহিনীর বিভিন্ন প্রযুক্তি ও
বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ের
সহযোগিতার বিষয় পর্যবেক্ষণ করেন। এ সময়
বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে
ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী ও
দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর আবুল হাসান
তাঁর সঙ্গে ছিলেন।

বিজ্ঞপ্তি: আপনার যে কোন বিজ্ঞাপন দ্রুত প্রচার কোরতে যোগাযোগ করুন
করুন!
ইমেইল:-
advertising.on24@gmail.com

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

ADD

Popular Posts

Recent Posts