র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এই পর্যন্ত র্যাব বিপুল পরিমান দেশী/বিদেশী অবৈধ মাদক উদ্ধার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে র্যাব-৫, নাটোর ক্যম্প, এর একটি আভিযানিক দল তেবাড়িয়া এলাকায় একটি বাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকারী দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, তেবাড়িয়া এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট এর একটি বড় চালান ঢাকার অভ্যন্তরে নিয়ে এসেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে এবং
তাদের কে হাতে নাতে ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল (২৩) ও তার সহোযোগী আল আমিন (২৫) কে গ্রেফতার র্যাব।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন